ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নিখোঁজের একদিন পরে কপোতাক্ষ নদ থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট সময়: ০৮:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার প্রতিনিধি:যশোরের চৌগাছায় নিখোঁজের একদিন পরে কপোতাক্ষ নদ থেকে আতিকুর রহমান (৮) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। সে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ছোট কাবলিপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং চৌগাছা কামিল মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।

রবিবার দুপুরে একই ইউনিয়নের বড়কাবিলপুর মাঠের (কাশিপুর বিজিবি ক্যাম্পের পাশে) কপোতাক্ষ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা আক্তারুজ্জামান চৌগাছা থানায় সাংবাদিকদের জানান, সে নানাবাড়ি বড়কাবিলপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে নানা আব্দুল মান্নানের জন্য মাঠে খাবার নিয়ে যায় সে। সকাল ১০ টার দিকে নানা তাকে বাড়িতে যেতে বলেন। কপোতাক্ষ নদের ধার দিয়ে বাড়িতে রওনা দিলে পথে কুকুর দেখে আবার নানার কাছে মাঠে ফিরে যায় আতিকুর। পরে নানা আব্দুল মান্নান কুকুর তাড়িয়ে আবারো তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সে আর বাড়িতে ফেরেনি। তখন থেকে খোঁজাখুজি শুরু হয়। চৌগাছা থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মাঠেই কপোতাক্ষ নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিশুটির পরিবার কারো বিরুদ্ধে কোন অভিযোগ না করায় থানা থেকে অনুমতি নিয়ে বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোটকাবিলপুর গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, শিশুটির বাবা চৌগাছা শহররে একটি ভাড়ার বাসায় বসবাস করেন। শিশুটি শহরের কামিল মাদরাসায় পড়াশুনা করে। কয়েকদিন আগে তারা স্বপরিবারে বড়কাবিলপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়।

তিনি আরো জানান, শিশুটির নানার পরিবারের ৬ জন সদস্য ইতোপূর্বে বিভিন্ন সময়ে পানিতে ডুবে মারা গেছে।

চৌগাছা থানার ওসি রফিাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুটির বাবা জানিয়েছেন এ ঘটনায় তিনি কোন অভিযোগ করবেন না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে নিখোঁজের একদিন পরে কপোতাক্ষ নদ থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময়: ০৮:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০