ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির কর্মকর্তা সমিতির উপনির্বাচনে সভাপতি হলেন ড. আব্দুর রউফ

  • আপডেট সময়: ০৯:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির সভাপতি পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ। শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপনির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর কবির ভোট গণনা শেষে জানান, উপনির্বাচনে মোট ৯৬ ভোটের মধ্যে ড. মো. আব্দুর রউফ পেয়েছেন ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. শাহিন হোসেন পেয়েছেন ২৮ ভোট। ত্রুটিপূর্ণ হওয়ায় ৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ড. মো. আব্দুর রউফ যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্বদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ এ বিশ্বিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের  রূপান্তরের জন্য কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি নবনির্বাচিত সভাপতিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কর্মকর্তাদের সুবিধা-অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন।

গত ১৫ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে যবিপ্রবির কর্মকর্তা সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দেন। ফলে কর্মকর্তা সমিতির সভাপতির পদ শূন্য ঘোষিত হওয়ায় যবিপ্রবির কর্মকর্তা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মো. জাহাঙ্গীর কবির ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আবু হেনা মো. নাছিমুল জামিল ও মোহাম্মদ রিয়াজুল হক দায়িত্ব পালন করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যবিপ্রবির কর্মকর্তা সমিতির উপনির্বাচনে সভাপতি হলেন ড. আব্দুর রউফ

আপডেট সময়: ০৯:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০