ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত ৩০

  • আপডেট সময়: ০৯:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ১৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোর সদরের কোদালিয়ায় মাগুরা মালিক সমিতির যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, বাসের ড্রাইভার মাগুরার আড়পাড়া বাজারের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৫), হেলপার একই জেলার শালিখার আটিরভিটে গ্রামের চান আলীর ছেলে ইয়ামিন হোসেন (২০), বাসের যাত্রী তালখড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ফরিদা বেগম (৬০), শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের টোকন মিয়ার স্ত্রী নিদ্রা খাতুন (২৮), তার মেয়ে অনিকা (০৪), ছান্দড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫), যশোরের বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী আইরিন (২৬), তার মেয়ে জেসি (০৭), একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মাষ্টার রেজাউল ইসলামের স্ত্রী লতা বেগম (৪৬), দর্গাহপুর গ্রামের গোলাম মোর্তজার ছেলে শিহাব উদ্দীন (৩০), পাইকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে আজমুল হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা-মেট্রো-জ-১০৭) কোদালিয়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় বাসটি মহাসড়কের নীচে সব্জি ক্ষেতে নেমে গিয়ে দ্রুতগতিতে শহিদুলের ঘরের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে। এতে তার দোতলা বাড়ির নীচতলার দেওয়াল ভেঙে যায়। এ ঘটনায় হেলপারসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে লেবুতলা ও খাজুরা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গুরুত্বর আহত কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের হেলপার ইয়ামিন হোসেন জানান, কোদালিয়া বাজারের মোড় ঘুরতেই বাসের টাইয়ারের রড খুলে যায়। যে কারণে বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।এদিকে, খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বারোবাজার হাইওয়ে ও ফুঁলবাড়ি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাসের ড্রাইভার শরিফুল ইসলাম আহত হলেও তিনি পলাতক রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত ৩০

আপডেট সময়: ০৯:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০