ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল খাজুরা

  • আপডেট সময়: ০৮:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,শিমুল(যশোর)বাঘারপাড়া প্রতিনিধি :ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা তাদের নবীজিকে প্রাণের চেয়েও চেয়ে বেশি ভালোবাসে। মুসলমানরা কিছুতেই এটা সহ্য করবে না। ফ্রান্সের সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুসলমানদের ঈমানী আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। ফ্রান্স বিশ্ব মুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানিয়ে বলা হয়, অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দূতাবাস বন্ধ করা, সংসদে নিন্দা প্রস্তাব পাস এবং ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। অন্যাথায় আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে যশোরের বৃহত্তর খাজুরার তৌহিদী জনতার উদ্যোগে খাজুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খাজুরা বাজার কেন্দ্রীয় জামে সমজিদের খতিব ও ঈমাম মুফতি মনিরুল ইসলাম। মুফতি রশিদ আহম্মেদ ও মাও. আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি মাও. নাজমুল হুদা, বাঘারপাড়া উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাও. মুহাম্মদ সালাহউদ্দীন, দর্গাহপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ফিরোজুল ইসলাম, খাজুরা ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এখলাছুর রহমান, ওলামা পরিষদ নেতা সাইয়্যেদুল ইসলাম, মাও. ওবায়দুর রহমান, মাও. আব্দুল্লাহ, মুফতি আব্দুল জলিল, মুফতি মাহমুদুল হাসান, মাও. সাইফুল ইসলাম, জেলা বাস্তহারালীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, খাজুরা ওয়ার্ড আ’লীগের সম্পাদক জিয়াউর রহমান জয়, বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা প্রমুখ।

এদিন দুপুরে গড়াতেই খাজুরা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে থাকে। বিকেল চারটা বাঁজতেই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। তাদের কন্ঠে উচ্চারিত বিভিন্ন প্রতিবাদ স্লোগানে চারিদিক প্রকম্পিত হতে থাকে। মিছিলটি বাজারের এমপি মোড়, বাসস্টান্ড, যশোর-মাগুরা মহাসড়ক, তেলপাম্প, শিবের মোড় হয়ে পুরাতন পুলিশ কাম্পের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল খাজুরা

আপডেট সময়: ০৮:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০