ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস

  • আপডেট সময়: ০৭:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়। dshe.gob.bd- ওয়েবসাইটে গেলে এই সিলেবাস পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয় এই সিলেবাস।

শুধু শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য এই সিলেবাস করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাউশির এক কর্মকর্তা।

তিনি বলেন, পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবে এই সিলেবাস।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস

আপডেট সময়: ০৭:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০