ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম অবমাননা: জবির বহিষ্কৃত সেই ছাত্রী নিখোঁজ

  • আপডেট সময়: ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার থানায় জিডি করেছেন তার বোন।

তিনি জানান, ওর বোন বলেছে সে দুই দিন আগে বাসা থেকে বের হয়ে আর ফেরে নাই। তার নিখোঁজের তথ্য জানিয়ে থানায় জিডি করেছেন তার বোন।

তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার অভিযোগে সোমবার রাতে (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে তাকে সাময়িক বহিষ্কারের কথা জানায়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) ক্যাম্পাসে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী।

তবে এর আগে পল্লবী থানায় ফেইসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার কথা জানিয়ে তার ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে একটি জিডি করেছিলেন ওই শিক্ষার্থী।

তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। এই অভিযোগ ওঠার পর সেই পদ থেকেও তাকে সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ধর্ম অবমাননা: জবির বহিষ্কৃত সেই ছাত্রী নিখোঁজ

আপডেট সময়: ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০