লোকসমাচার ডেস্ক : বিয়ের পর থেকেই বিরাট এবং আনুশকার সম্পর্কের রসায়ন বারবার এসেছে খবরের শিরোনামে। শুধু যে তারকা দম্পতি বলে, তা নয়। নজর কেড়েছে তাদের একে অপরের প্রতি ভালবাসা, বিশ্বাস, সম্মান প্রদর্শনের একাধিক মুহূর্ত। তবে এসবের সঙ্গে সঙ্গেই বারবার গুঞ্জন উঠেছে আনুশকার মা হওয়ার খবর নিয়ে।
কখনও হেসে উড়িয়েছেন তো কখনও দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছেন অভিনেত্রী। এবার ফের সেই একই গুঞ্জন শোনা গেলো। তবে ব্যাপারটা এবার একটু সিরিয়াস। সত্যিই কী ভারতীয় ক্রিকেট দুনিয়ার ফার্স্ট লেডি অন্তঃসত্ত্বা? মুখ খুললেন খোদ আনুশকা।
বিরাটপত্নীর মা হওয়ার খবরে নেটদুনিয়া যখন মুখরিত, কী বললেন খোদ আনুশকা? অভিনেত্রীর সাফ কথা, শুনুন, বিয়ের পর সবার মনেই মহিলাদের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়।
আর এ ধরনের কিছু না থাকলেও লোকে এগুলো শুনতে ভালবাসে। তার মতে, তারকাদের একটু তাদের নিজেদের মতো করে বাঁচতে দিন। একজন অভিনেত্রী বিয়ে করলেই দিন কয়েক বাদে প্রশ্ন ওঠা শুরু করে, যে সে কি মা হতে চলেছে? এগুলো বিশ্রী ব্যাপার। মোটেই বাঞ্ছনীয় নয়। আর পাঁচটা মানুষের মতো বাঁচতে দিন আমাদেরও। কেউ অন্তঃসত্ত্বা কি না, হঠাৎ করে সিদ্ধান্তে পৌঁছনোর কী প্রয়োজন? বিরক্তি প্রকাশ করে আনুশকা বলেন, আমার সবথেকে বিরক্ত লাগে এই সমস্ত প্রশ্নগুলো যখন ভেঙে ভেঙে লোককে বোঝাতে হয়।



























