ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়া চাড়াভিটা সড়কে গাছের সাথে যাত্রিবাহি পরিবহনের ধাক্কায় আহত ৭ জন

  • আপডেট সময়: ১১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,শিমুল,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি:যশোর-নারিকেলবাড়িয়া ভায়া বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের হাজীবাড়ির সামনে যাত্রীবাহী বাসের গাছের সাথে ধাক্কায় নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতের মধ্যে তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের জাহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন,একই উপজেলার মহিরণ গ্রামের আনছার আলী (৬০), দয়ারামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে হারুন অর রশিদ (৬০), ধুপখালি গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইমারত মোল্যা, শ্রীরামপুর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও যশোর সদর উপজেলার আফসার আলীর স্ত্রী মাকসুরা খাতুন ও যশোর সদরের সার গোডাউন এলাকার মোকছেদ আলীর ছেলে সোহাগ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে যশোর থেকে ছেড়ে আসা নারিকেলবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাস (সিলেট -জ ১১-০১৩৯) মহিরণ হাজীবাড়ি এলাকায় যশোরগামী একটি যাত্রীবাহী বাসকে সাইট দিতে গেলে রাস্তার পাশে রেন্টি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ওই বাসের সাত যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। বাসটিকে আটক করেছে পুলিশ।

এরমধ্যে স্বামী স্ত্রী জাহিদুল ও সাবিনা এবং আনছার আলীকে গুরুত্বর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুমাইয়া রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় গুরুত্বর আঘাত পাওয়া গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাঘারপাড়া চাড়াভিটা সড়কে গাছের সাথে যাত্রিবাহি পরিবহনের ধাক্কায় আহত ৭ জন

আপডেট সময়: ১১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০