ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স নবায়নের আবেদন করেছে সাড়ে ১২ হাজার হাসপাতাল

  • আপডেট সময়: ১০:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

তবে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত- তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, কোভিড এবং নন কোভিড হাসপাতালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরে আদালত এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে লাইসেন্স এ বিষয়ে জানতে চান হাইকোর্ট। গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দাখিল করেন। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদী করা হয়।

এর আগে ১৯ জুলাই এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ সংক্রান্ত নোটিশ পাঠান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লাইসেন্স নবায়নের আবেদন করেছে সাড়ে ১২ হাজার হাসপাতাল

আপডেট সময়: ১০:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০