ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মাদ্রাসাছাত্র হত্যায় চার জনের ফাঁসি

  • আপডেট সময়: ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনার রূপসার আইজগাতি মাদ্রাসাছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চার জনকে ফাঁসি ও দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, বনি আমিন সিকদার, রহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, খুলনার রূপসা উপজেলার আইচগাতী মাদ্রাসাছাত্র মুসা সিকদার ২০১৮ সালে ১৯ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হয়। পরে ২০ সেপ্টেম্বর রূপসার ১৮ বেকি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৭ সেপ্টেম্বর মুসা শিকদারের বাবা মোস্তাকিম বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ৫ মে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানির পর খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী চার জনের ফাঁসির আদেশ দেন। দুই জনকে বেকসুর খালাস প্রদান করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খুলনায় মাদ্রাসাছাত্র হত্যায় চার জনের ফাঁসি

আপডেট সময়: ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০