ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীতশিল্পী আকবরের অবস্থা সংকটাপন্ন: বাবাকে বাঁচাতে মেয়ের আকুতি

  • আপডেট সময়: ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • ১২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সঙ্গীতশিল্পী আকবর অনেকদিন যাবতই অসুস্থ। সপ্তাহখানেক ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার সকাল থেকে তার অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তার স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন।

ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। এর পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন- আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমিন।

রিকশা চালক থেকে রাতারাতি শিল্পী বনে যান আকবর। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে আকাশে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় আসেন তিনি। তবে তার মৌলিক ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে নতুন করে শ্রোতাদের চমকে দেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সঙ্গীতশিল্পী আকবরের অবস্থা সংকটাপন্ন: বাবাকে বাঁচাতে মেয়ের আকুতি

আপডেট সময়: ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০