ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত

  • আপডেট সময়: ০২:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আরও একটি খারাপ খবর বলিউডের জন্য। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার (১৭ আগস্ট) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এর আগে সোমবার সকালেই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পরে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখ জানান যে নিশিকান্ত বেঁচে আছেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে গুজবকে সত্যি করে না ফেরার দেশে পাড়ি জমান এ নির্মাতা।

মৃত্যুকালে নিশিকান্তের বয়স হয়েছিল ৫০ বছর।

সংবাদ সংস্থা এএনআই–কে হায়দরাবাদের এআইজি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন নিশিকান্ত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

অভিনেতা–পরিচালকের প্রয়াণে শোক স্তব্ধ মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন জন আব্রাহাম, রিতেশ দেশমুখ, অজয় দেবগণসহ অনেক তারকা শিল্পী ও নির্মাতারা।

প্রসঙ্গত, ২০০৫ সালে মারাঠি ছবি ‘ডম্বিভ্যালি ফাস্ট’ ছবির মাধ্যমে সাড়া ফেলেন নিশিকান্ত। এই ছবির জন্য সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। তারপরে মারাঠি ছবিতে একাধিক নতুন কাজ উপহার দিয়েছেন। বলিউডে ‘মুম্বাই মেরি জান’, ‘ রকি হ্যান্ডসম’, ‘দৃশ্যম’, ‘মাদারি’, ‘ফোর্স ‘ ছবি উপহার দিয়েছেন তিনি।

একাধিক ছবিতে অভিনয়ও করেছেন নিশিকান্ত কামাত। ‘ড্যাডি’, ‘জুলি ২’, ‘রকি হ্যান্ডসম’, ‘ভবেশ যোশী’ ছবিগুলো উল্লেখযোগ্য।

নতুন করে ওয়েব সিরিজেও হাত দিয়েছিলেন নিশিকান্ত। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই চলে গেলেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

চলে গেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত

আপডেট সময়: ০২:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০