ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত ১০

  • আপডেট সময়: ১২:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন। তবে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ জন। এদের মধ্যে দুজন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন মৌলভী পলি ক্লিনিকে এবং ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়। এছাড়া শনিবার (২৭ জুলাই) আরও নতুন দুই জনের ডেঙ্গু ধরা পড়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। আক্রান্তদের সবাই নিয়মিত ঢাকায় যাওয়া-আসা করছিলেন। তবে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার পলিটেকনিকের এক ছাত্র। তার সম্প্রতি ঢাকা ভ্রমণের কোনো রেকর্ড নেই।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী জানান, ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত ১০

আপডেট সময়: ১২:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯