ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

  • আপডেট সময়: ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. জাহেদ হোসেন রনি (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে শহরের গোপাল পট্টি এলাকার ফয়েজ জুলেলার্স থেকে তাকে আটক করা হয়। আটক রনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করে জানা গেছে, ‘জাহেদ হাসান রনি’ নামের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উস্কানিমূলক তথ্য প্রচার করছে। তিনি মোবাইল ফোনসহ নানা রকম ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ছবি ও তথ্য ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ অন্যের পোস্ট শেয়ার করে গুজব রটানোর কাজে লিপ্ত। পরে শনিবার অভিযান চালিয়ে র‌্যাব ২টি আইফোন, ২টি মোবাইল সিমসহ জাহেদ হোসেন রনিকে আটক করে।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক রনি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেনীর র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েত জাহেদী জানান, আটক রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

আপডেট সময়: ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯