ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকট শব্দে আকাশ থেকে পড়ল রহস্যময় বস্তু!

  • আপডেট সময়: ০৪:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়তেই ভয়ে মাঠ ছেড়ে পালান কৃষকেরা। বুধবার বিকেলে ভারতের বিহারের মধুবনি জেলায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সেই বস্তুটি উদ্ধার করা হলে দেখা যায়, সেটি একটি উল্কা। আকারে ফুটবলে সমান।

প্রত্যক্ষদর্শীরা জানানা, হালকা খয়েরি রঙের বস্তুটি আচমকা ধান খেতে এসে পড়ে। এর থেকে ধোঁয়া বেরোতে দেখে সকলে মাঠ ছেড়ে পালায়।

মধুবনির জেলা প্রশাসক শীর্ষত কপিল অশোক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘কৃষকেরা ধানখেতে কাজ করছিল। তখনই ওই ভারী পাথরের টুকরোটা প্রচণ্ড শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ।”

পরে ধোঁয়া বেরোনো বন্ধ হলে কৃষকেরা আবার মাঠে ফিরে এসে চার ফুট গভীর গর্তের ভেতর থেকে সম্ভাব্য উল্কাখণ্ডটি উদ্ধার করে।

অশোক আরও বলেন, ‘‘পরীক্ষা করে দেখা গেছে, এটার খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে। ওজন প্রায় পনেরো কিলোগ্রাম।”

২০১৬ সালে তামিলনাড়ুতে একটি উল্কা আছড়ে পড়ায় এক বাস চালক মারা যায়। আহত হয় তিনজন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়। তার ধাক্কায় ১,২০০ মানুষ আহত হয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

বিকট শব্দে আকাশ থেকে পড়ল রহস্যময় বস্তু!

আপডেট সময়: ০৪:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯