ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারার বাড়িতেও করোনার হানা

  • আপডেট সময়: ০২:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালক। তাই বর্তমানে মা অমৃতা সিং-সহ পুরো পরিবার যথাযথ নিয়ম মেনে চলছেন।

জি নিউজ জানায়, করোনা পরীক্ষার পরপরই গাড়ির চালককে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পাশাপাশি সারার পরিবারের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নিজেরসহ বাড়ির অন্য সদস্য ও কর্মীদের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান অভিনেত্রী সারা আলী খান।

তবে বাড়ির সবাই এই মুহূর্তে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন। সারা জানান, স্থানীয় পৌরসভার পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এর আগে রেখার বাংলোর এক নিরাপত্তা রক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর অভিনেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়। রেখারও করোনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন এই মুহূর্তে রয়েছেন নানাবতী হাসপাতালে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ, তবে বাড়িতেই তাদের চিকিৎসা করানো হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সারার বাড়িতেও করোনার হানা

আপডেট সময়: ০২:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০