ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমা রাতেও অমাবস্যার অন্ধকার দেখছে বিএনপি: কাদের

  • আপডেট সময়: ০৪:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ১১০ জন দেখেছে
Spread the love
লোকসমাচার ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়।’

তিনি বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

সোমবার (৬ জুলাই) সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছ থেকে তারা প্রত্যাখ্যাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তাঁর ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত।’

দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনও হাত নেই। করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।’

সড়কমন্ত্রী বলেন, ‘দিন দিন সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করছে। সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা

পূর্ণিমা রাতেও অমাবস্যার অন্ধকার দেখছে বিএনপি: কাদের

আপডেট সময়: ০৪:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০