ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি

  • আপডেট সময়: ১০:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
  • ২৮৭ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতারা জরুরি বৈঠকে বসেছেন।

শনিবার (২২ জুন) বিকাল সোয়া ৫টায় এ বৈঠক শুরু হয়। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকের সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নির্ধারণ ও ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্যমান সংকট নিরসনে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, গত শনিবার (১৫ জুন) মুলতবি রেখেই স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়, দলের সাংগঠনিক অবস্থা, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের (শনিবার) বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া স্থায়ী কমিটিতে সদ্য যুক্ত হওয়া সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি

আপডেট সময়: ১০:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯