ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার বাসায় অভিযান, আটক ৭

  • আপডেট সময়: ০৮:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের ফাঁকি দেয়া রাজস্ব রাজশাহীতে বসবাসকারী কাস্টসম কর্মকর্তার বাড়িতে অবৈধভাবে লেনদেনের সময় ৭ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন: আবু সাইদ নয়ন, আহসানুল কবীর মিঠু মনিরুল ইসলাম জুয়েল, বায়োজিদ হোসেন, আব্দুল মান্নান, আবুল হাসান রুবেল ও আব্দুল মালেক। বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী উপশহর এলাকার ১৭১ নম্বর বাড়িতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী বসবাস করেন। ওই বাড়িতে প্রতিদিনই মদের আড্ডা ও স্থল বন্দরের ফাঁকি দেয়া রাজস্ব ভাগাভাগি হয়। বুধবার আটক মনিরুল ইসলাম জুয়েল নামের এক ব্যবসায়ীর মালবাহী দুটি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। ওই দুটি ট্রাক থেকে প্রায় ৮০ লাখ টাকা সরকারের রাজস্ব পাবার কথা। কিন্তু, ফাঁকি দিয়ে মাত্র ২০ লাখ টাকা রাজস্ব দিয়ে তড়িঘড়ি করে তারা মালামাল বাংলাদেশের ট্রাকে তুলে নেয়। এই ফাঁকি থেকে প্রায় ২০ লাখ টাকা ভাগাভাগি হয় কাস্টমস কর্মকর্তাদের মাঝে।

খবর পেয়ে পুলিশ অভিজান চালিয়ে সাতজনকে টাকা, ডলার ও অস্ত্রসহ তাদের আটক করে।

যোগযোগ করা হলে রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, অভিযানে জব্দ করা অস্ত্র, টাকা ও ডলার বোয়ালিয়া থানায় রাখা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার বাসায় অভিযান, আটক ৭

আপডেট সময়: ০৮:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯