ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বানের পানিতে নৌকা নিয়ে খেলতে গিয়ে ৫ স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময়: ০৬:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বানের পানিতে নৌকা নিয়ে খেলতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ২ বোনসহ ৫ স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরের দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিখাই বিলে মর্মান্তিত এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিকাপুর গ্রামের খবিরউদ্দিনের মেয়ে সুবর্ণা (১৮) ও তার বোন ঝুমা (১০)। অপর ৩ জন হলো- জান্নাত বেগম (১০) রতশি (১০) ও অন্তরা (১৬)। তারা একই গ্রামের সুবর্ণার খালাতো বোন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, দুপুরের দিকে কালিকাপুর গ্রামে নিখাই বিলে বানের পানিতে নৌকা নিয়ে খেলতে যায় ৯ তরুণী ও শিশু। হঠাৎ প্রবল স্রোতে নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ৪ জনকে জীবিত উদ্ধার করে। তবে দুই বোনসহ ৫ জন নিখোঁজ হয়। পরে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের লাশ থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি মাজেদুর।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জামালপুরে বানের পানিতে নৌকা নিয়ে খেলতে গিয়ে ৫ স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময়: ০৬:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯