ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারের সঙ্গে গোপন কক্ষে ভোট কর্মকর্তা!

  • আপডেট সময়: ০৩:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার একটি ভোটকেন্দ্র রানীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেশির ভাগ ভোটার একা ভোট দিতে পারছেন না। ভোট দেওয়ার গোপন কক্ষে ভোটারের সঙ্গে ঢুকছেন পোলিং এজেন্টও। পাশাপাশি ভোটারের সঙ্গে গোপন কক্ষে প্রার্থীদের লোকজনও ঢুকছেন। এই ভোটকেন্দ্রের একজন পোলিং এজেন্ট রমা রানী সূত্রধর। ভোটারদের সঙ্গে নিয়ে তাঁকে একাধিকবার গোপন কক্ষে ঢুকতে দেখা যায়। গোপন কক্ষে ভোটারের সঙ্গে কেন ঢুকছেন জানতে চাইলে রমা রানী সূত্রধর কাছে দাবি করেন, বেশির ভাগ ভোটার একা একা ইভিএমে ভোট দিতে পারছেন না। তাই কর্তৃপক্ষের আদেশে তিনি ভোটারদের ভোট দিতে সহায়তা করছেন।

একই কক্ষে আরেক পোলিং এজেন্ট হলেন নাদিরা সুলতানা। তিনিও ভোটারদের সঙ্গে নিয়ে গোপন কক্ষে ঢুকছেন। ভোট দেওয়ার পর গোপন কক্ষ থেকে বেরিয়ে আসছেন। ভোট দেওয়ার এই কক্ষের পাশের কক্ষে দেখা গেল পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের এক কর্মী এক ভোটারকে নিয়ে ঢুকলেন ভোট দেওয়ার গোপন কক্ষে। ভোট দেওয়া শেষ হলে রফিকুলের ওই কর্মীর কাছে পোলিং এজেন্ট রতন লাল দেবনাথ জানতে চান, ‘আপনি ভোট দেওয়ার গোপন কক্ষে কেন ঢুকলেন?’ তখন ওই কর্মী বলেন, যিনি ভোট দিয়েছেন, তিনি তাঁর নানি। ভোট দিতে সহায়তা করার জন্য গোপন কক্ষে তিনি ঢুকেছেন। এ কথা বলে চলে যান রফিকুলের কর্মী।

এই কক্ষের আরেক পোলিং এজেন্ট রীনা কর্মকার বেশির ভাগ ভোটারকে নিয়ে ঢুকছেন গোপন কক্ষে। কেবল এই দুটি কক্ষ নয়, এই কেন্দ্রের বেশির ভাগ ভোটারকে সঙ্গে নিয়ে গোপন কক্ষে ঢুকছেন পোলিং এজেন্টরা। এ ব্যাপারে জানতে চাইলে রানীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী কাছে দাবি করেন, হ্যাঁ, ভোটারদের সহায়তা করার জন্য পোলিং এজেন্টরা ভোটারদের নিয়ে গোপন কক্ষে ঢুকছেন। বেশির ভাগ ভোটার একা একা ইভিএমে ভোট দিতে পারছেন না। ভোট দেওয়ার সময় ভোটারের সঙ্গে তিনি নিজেও ভোট দেওয়ার গোপন কক্ষে উপস্থিত ছিলেন। ভোটারদের সহায়তা না করলে নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ করা সম্ভব নয়।

প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম স্বীকার করেন, ভোট দেওয়ার সময় ভোটারের সঙ্গে গোপন কক্ষে কারও থাকার সুযোগ নেই। এটা সম্পূর্ণ বেআইনি। মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, তা ভোটারদের শেখানো হয়েছে। কিন্তু এই কেন্দ্রের বেশির ভাগ ভোটার ভোট দেওয়ার প্রশিক্ষণ নিতে আসেননি। তিনি জানান, রানীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আছেন দুই হাজারের বেশি। কিন্তু ভোট দেওয়ার প্রশিক্ষণ নিয়েছেন ২০০ জনের মতো।

আজ সকাল নয়টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কাঞ্চন পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী চারজন। তাঁদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার, পৌরসভার প্রথম মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি মজিবর রহমান ও জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম।-প্রথম আলো

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভোটারের সঙ্গে গোপন কক্ষে ভোট কর্মকর্তা!

আপডেট সময়: ০৩:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯