ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট টিভি ব্যবহারে সতর্কতা মানবেন!

  • আপডেট সময়: ০৫:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
  • ৪১৭ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস : বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বটে। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। সম্প্রতি সময় স্মার্ট টিভির প্রচোলন লক্ষ করা যায়। এ স্মার্ট টিভি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা আবশ্যক। তা না হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন।

আপনি কি স্মার্ট টিভিতে রেগুলার চ্যানেলের পাশাপাশি হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স দেখেন? তা হলে সাবধান! ইন্টারনেটে চলা এই স্মার্ট টিভি থেকে হাতিয়ে নেওয়া হতে পারে আপনার সমস্ত গোপনীয় ও মূল্যবান তথ্য।

সময় পাল্টেছে, বদলেছে যুগও। একটা সময় ছিল যখন টেলিভিশনকে ‘বোকা বাক্স’ বলা হত। এখন শুধু চ্যানেল নয়, ইন্টারনেট থাকলেই স্মার্ট টিভিতে দেখতে পারেন পছন্দের নানা বিষয়। অটোমেটিক কনটেন্ট রেকগনিশন(এসিআর)-এর মাধ্যমে কাজ করা স্মার্টটিভি থেকে তথ্য হাতিয়ে নেওয়া খুবই সহজ। কী ভাবে আটকানো যেতে পারে এই তথ্য চুরি?

স্মার্ট টিভি ব্যবহারে যে সকল শতর্কতা অবল্মবন করতে হবে তা এক নজরে দেখে নেয়া যাক

এলজি: সেটিংস-এ গিয়ে, ‘লাইভ প্লাস’ অপশনটি বন্ধ করতে হবে।

এলজি-র নতুন মডেল: মেন মেনু স্ক্রিনের উপরের ডান দিকে গিয়ে সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে। এ বার অল সেটিংসে গিয়ে জেনারেল অপশনটিতে যেতে হবে। তারপর, সেখানে আসা লাইভ প্লাস অপশনটি বন্ধ করতে হবে।

এলজি-র পুরনো মডেল: ইউজার এগ্রিমেন্টের মধ্যে থাকা টার্মস অব ইউজ, প্রাইভেসি পলিসি, ভিউয়িং ইনফরমেশন এবং পার্সোনাল অ্যাডভার্টাইজিং অপশনগুলির মধ্যে যেটি থাকবে সেটি বন্ধ করতে হবে।

সনি: ইন্টার‍্যাক্টিভ টিভি সেটিং অথবা সাম্বা ইন্টার‍্যাক্টিভ টিভি অপশনটি বন্ধ করতে হবে।

সনির অ্যানড্রয়েড স্মার্ট টিভি: সেটিংসে গিয়ে সিস্টেম প্রেফারেন্সে যেতে হবে। সেখানে ইন্টার‍্যাক্টিভ টিভি সেটিং অথবা সাম্বা ইন্টার‍্যাক্টিভ টিভি অপশনটি বন্ধ করে দিতে হবে।

সনির পুরনো টিভি: সনির পুরনো টিভিতে এই সাম্বা ইন্টার‍্যাক্টিভ টিভি অপশনটি বন্ধ করার উপায়—

সেটিংস> প্রেফারেন্সেস> সেট আপ> নেটওয়ার্ক> সাম্বা ইন্টার‍্যাক্টিভ টিভি> সেটিংস> বন্ধ করতে হবে

স্যামসাং: ভিউয়িং ইনফরমেশন সার্ভিসেস অপশনটি বন্ধ করতে হবে।

স্যামসাংয়ের স্মার্ট টিভি: মেন মেনুর সেটিংসে গিয়ে সাপোর্ট অপশনের মধ্যে থাকা টার্মস অ্যান্ড পলিসিস অপশনটিতে যেতে হবে। সেখানে থাকা ভিউয়িং ইনফরমেশন সার্ভিসেস এবং ভয়েস রেকগনিশন সার্ভিসেস অপশন দু’টি বন্ধ করতে হবে।

স্যামসাংয়ের পুরনো মডেল: সেটিংসে গিয়ে সাপোর্ট অপশনে যেতে হবে। সেখানে থাকা টার্মস অ্যান্ড পলিসিতে গিয়ে সিঙ্কপ্লাস এবং ভয়েস রেকগনিশন সার্ভিসেস দু’টি বন্ধ করে দিতে হবে।

শাওমি: শাওমির ক্ষেত্রে ইউজার এগ্রিমেন্ট অপশনটি বন্ধ করতে হবে।

ভিইউ: সেটিংসে গিয়ে সিস্টেম প্রেফারেন্স অপশনটির মধ্যে থাকা ‘সাম্বা ইন্টার‍্যাক্টিভ টিভি’টি বন্ধ করতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

স্মার্ট টিভি ব্যবহারে সতর্কতা মানবেন!

আপডেট সময়: ০৫:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯