ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় করছে মেটা

  • আপডেট সময়: ০৮:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রতি বছর ৮ হাজার কোটি টাকারও বেশি আয় করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা—এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এ বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার গ্রামীণ পর্যায়ে ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পৌঁছে দিতে কাজ করছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

আলোচনায় ব্যারিস্টার শাহেদ আলম বলেন, বর্তমানে দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। মেটা প্রতিজন ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার করে আয় করে থাকে। সেই হিসাবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির মোট আয় প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছায়, যা তাদের নিজস্ব হিসাবের ভিত্তিতে নির্ধারিত। তবে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির দৃশ্যমান কোনো অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, এমটবির মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফিকির প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় করছে মেটা

আপডেট সময়: ০৮:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬