ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

  • আপডেট সময়: ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চাচা নূরে আলমকে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করেন নূরে আলম।

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্বাক্ষ্য-শুনানি শেষে বুধবার আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন বিচারক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ময়মনসিংহে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

আপডেট সময়: ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০