ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো খালেদসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট সময়: ০২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ১৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: মানি লন্ডারিং মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি। রবিবার বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিআইডির মুখপাত্র ফারুক আহমেদ।

গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় খালেদ মাহমুদ ভূঁইয়া, তার দুই ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট জমা হয়েছে। অন্য আসামিরা হলেন হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্লাহ খান। খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ক্যাসিনো ও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। ৭ অক্টোবর এ মামলায় খালেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে র্যা ব গ্রেফতার করে। পরদিন গুলশান থানা পুলিশ মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো খালেদসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময়: ০২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০