ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

  • আপডেট সময়: ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এদিকে, আজ বুধবার সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা বিভাগের সব সাংগঠনিক জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

FibroScan সেবা: পপুলার ডায়াগনস্টিক ও KNS Canada (BD)-এর মধ্যে নতুন সমঝোতা

আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

আপডেট সময়: ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০