ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১০ আসন: আ.লীগ-বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • আপডেট সময়: ১০:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : আসন্ন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার। এখন পর্যন্ত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

জানা গেছে, আগারগাঁওস্থ ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত চারজন এবং ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এই আসনের উপনির্বাচনে ঢাকার লালবাগ থানা নির্বাচন অফিস, ধানমন্ডি থানা নির্বাচন অফিস ও আগারগাঁওয়ের ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা মনোয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং দাখিলও করতে পারবেন।

যে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. সফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র হিসেবে আ. মানান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের ৭৩৪টি ভোটকক্ষে তিন লাখ ১২ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মার্চ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য বিজয়ী মেয়র ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ঢাকা-১০ আসন: আ.লীগ-বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আপডেট সময়: ১০:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০