ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন: বাবার আসনেই প্রার্থী হচ্ছেন নিপা

  • আপডেট সময়: ০৯:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : এবার বাবার আসনেই প্রার্থী হচ্ছেন এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা। বাবার রাজনৈতিক বর্নিল জীবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার জনগণ তার সঙে আছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের জয়লাভ সুনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।

বাগেরহাট ৪ আসনের উপনির্বাচনে (মোড়লগঞ্জ-শরনখোলা) ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। দল আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষ জয়লাভ করবে। কারন আমার বাবা বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, সুন্দরবন ৯ নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ডার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্মমহাসচিব মরহুম শামছুল আলম তালুকদার। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। কয়েক বছর ধরে এলাকায় কাজ করেছি। তিনি ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে কাজ করার নির্দেশ পেয়ে এলাকায় কাজ করেছেন। তাই দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জানা গেছে, মোড়লগঞ্জ-শরনখোলা দুই উপজেলার,একটি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত বাগেরহাট ৪ আসন। এ আসনের গণমানুষদের নিয়ে স্বপ্ন দেখেন নিপা। তিনি বলেন, এ আসনের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে বিশ্বাস করেন মনে প্রাণে। তারা ধানের শীষ প্রতীককে জয়লাভ করতে ভোট দেবেন এবং কাজও করবেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, এলাকার মানুষের সুখে দু:খে পাশে ছিলেন সব-সময়। প্রাকৃতিক দূর্যোগ শীত ও বন্যায় ত্রাণ নিয়ে এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন বহুবার। এলাকার সকল ধর্ম উদযাপনে সমানভাবে কাজ করছেন।

এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলেছেন। নিপা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আমি কাজ করেছি। আমার কাজকে মুল্যায়ন করে বিএনপি আমাকে মনোনয়ন দিলে এ আসনটি ধানের শীষের হবে। তিনি বলেন, এ এলাকার মানুষ ধানের শীষ প্রতিক চায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এ আসনটি উপহার দেয়া হবে। তিনি আরো বলেন, ধানের শীষের জন্য আমার মরহুম বাবা জীবন উৎর্সগ করে কাজ করেছেন।বাবার অসমাপ্ত কাজ করার জন্য এলাকার মানুষ আমাকে চায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন: বাবার আসনেই প্রার্থী হচ্ছেন নিপা

আপডেট সময়: ০৯:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০