ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৭ মামলা

  • আপডেট সময়: ১১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কর্মীদের বকেয়া পরিশোধ না করায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ১৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তৃতীয় শ্রম আদালতের দপ্তর সেরেস্তার জামাল উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেন।

জামাল উদ্দিন জানান, গত রোববার গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান কর্মীরা এসব মামলা দায়ের করেন বলে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এসব মামলা করা হয়।

এ নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা দাঁড়িয়েছে ১০৭টি। যার মধ্যে সাবেক কর্মীদের ১৪টি ও বর্তমানে কর্মরত কর্মীরা করেছেন ৯৩ টি মামলা।

রোববার দায়ের করা ১৭ মামলায় বাদী হলেন, কাজী ফিরোজা সনি, মনিরুজ্জামান টনি, রবিউল ইসলাম, আবু নাঈম বায়েজিদ, বিল্লাল হোসেন, সাদমান সাকিব, জুনায়েদ হোসেন, মোফাসল হক তুহিন, মাহামুদুল হাসান সুজন, মোস্তাফিজুর রহমান মিলন, সাদিকুর রহমান, আমিনুল হক চৌধুরী, সাবিনা ইয়াসমিন, বাছির উদ্দিন, রেজাউল করিম, হাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে ৩৪ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। গ্রামীণ টেলিকমের মুনাফা কর্মীদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেওয়ার বিধান থাকা স্বত্ত্বেও তা দেওয়া হয়নি। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকম মোট চার হাজার ৭৪ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করেছে। এর ৫ শতাংশ অর্থাৎ ২০৪ কোটি টাকারও বেশি কর্মীদের পাওয়ার কথা। কিন্তু তা থেকে কর্মীদেরকে দেওয়া হয়নি। মুনাফার এই টাকা আদায় করতে এই মামলাগুলো করেছেন কর্মীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৭ মামলা

আপডেট সময়: ১১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০