ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ১০:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: লোহাগাড়ার পাশ্ববর্তী লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সিকদারকে কুপিয়ে হত্যা করেছে করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত নয়টার সরই ইউনিয়নের হাসনা ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো, ইউনুস।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকার নামার পর মোটরসাইকেলযোগে নিজ খামারবাড়ি থেকে ফেরার পথে কে বা কারা তার পথ রোধ করে আলমগীরকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

জানা গেছে, আলমগীর সিকদারের পিতা মোহাম্মদ আলী সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সস্ত্রীক হজ্বব্রত পালনার্থে সৌদি আরবে রয়েছেন।

৪২ বছর বয়সী আলমগীর সিকদার তিন সন্তানের জনক। তার স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

কী কারণে এমন নৃশংসা ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছে না। তবে তার বাল্যবন্ধু লোহাগাড়া সদর ইউনিয়নের তৈয়ব তাহের জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায়ও কেঁয়াজু পাড়া এলাকায় আলমগীরের সাথে দেখা হয়েছে। সম্ভবত তার নতুন প্রজেক্টের জায়গা-জমি নিয়ে কয়েকজন উপজাতি লোকের সাথে বিরোধ চলছিল।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লামায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ১০:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯