ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ ভোটার উপস্থিতি কম: আতিকুল ইসলাম

  • আপডেট সময়: ০৭:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশ উন্নত হচ্ছে. উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমে থাকে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে বনানীর-১৩ সড়কের আতিকুল ইসলামের নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পাশাপাশি শুক্রবারের পর শনিবারও ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন বলে মন্তব্য করেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, ভোটের দিন ভোট দেওয়ার পর থেকে প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা কাজে লাগানোর চেষ্টা করেছি। সারাদিনে যা দেখেছি তাতে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে। আমি শতভাগ আশাবাদী ঢাকাবাসী আমাকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে। এর চেয়ে বড় কথা যে আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা দিয়েছে, দেশকে উন্নয়ন, দেশকে লাল সবুজের পতাকা দিয়েছে সে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।

উত্তরের মেয়র প্রার্থী আতিক আরও বলেন, ভোটে একটি দল হারবে একটি দল জিতবে এটাই বাস্তবতা। কিন্তু একটি অংশগ্রহণ মূলক নির্বাচন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি । জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এ জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ।

এসময় তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মনে করি এটা অংশগ্রহণমূলক ভোট হয়েছে। এখন অপেক্ষা বিজয় দেখার। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

ইভিএম নিয়ে অনেকে মাঝে বিভ্রান্তি ছিল, এই নির্বাচনের মাধ্যমে তা কেটে গেছে বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ ভোটার উপস্থিতি কম: আতিকুল ইসলাম

আপডেট সময়: ০৭:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০