ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামি জুয়েল বন্দুকযুদ্ধে নিহত

  • আপডেট সময়: ০৫:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: যশোর সদর উপজেলার হাশিমপুরে আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত বছর ৩০ নভেম্বর সকালে হাশিমপুর বাজারে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান আসামি হাশিমপুর এলাকার জুয়েল ও মুন্নাকে আটক করার চেষ্টা করছিল ডিবি পুলিশ। যার ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে জুয়েলকে আটক করা হয়। পরে জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী আরেক আসামি মুন্নাকে ধরতে বুধবার দিবাগত রাত ৪টার দিকে আসামি জুয়েলকে নিয়ে হাশিমপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় জুয়েল গুলিবিদ্ধ হয়ে আহত হন। সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামি জুয়েল বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময়: ০৫:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০