ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রলিচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময়: ০১:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ময়মনসিংহে ট্রলিচাপায় মোটরসাইকেলে থাকা আবদুল হাই নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। হালুয়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন তিনি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীও।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন এএসআই আবদুল হাই। তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে এএসআই আবদুল হাইকে পেছন দিক থেকে আসা একটি ট্রলি চাপা দেয়। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান আবদুল হাই।

ওসি আরও জানান, নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ময়মনসিংহে ট্রলিচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময়: ০১:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯