ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ খালেক বাহিনী প্রধানসহ দুই জলদস্যু নিহত

  • আপডেট সময়: ১২:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাগেরহাটের সুন্দরবনে অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেকসহ দুই জলদস্যু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ জংড়া খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সজিবুল ইসলামের ভাষ্যমতে, গোপন সূত্রে খবর পেয়ে গতরাত ৩টার দিকে সুন্দরবনে অভিযান শুরু করেন র‌্যাব-৮ এর সদস্যরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। দীর্ঘ সময় ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। এ সময় বন তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জলদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক বলে শনাক্ত করা হয়। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ খালেক বাহিনী প্রধানসহ দুই জলদস্যু নিহত

আপডেট সময়: ১২:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯