ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের অনুরোধ রাখলেন অক্ষয়

  • আপডেট সময়: ০৩:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দিন এমনও আসে! গত কয়েক বছরে এমনভাবে ছবির বাজারে একাধিপত্য কায়েম করেছেন অক্ষয়কুমার যে, তার সামনে তাবড় খানদের ঝুঁকতে হচ্ছে। শেষ ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর ভরাডুবির পর আমির খান বেশ চাপে। অন্তত সোমবার তিনি যে কাণ্ড ঘটালেন, তাতে সেই ‘অন্দরের চাপ’ই অনুভূত হচ্ছে বেশি।

এ বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’র। আমিরের আগে এই স্লট বুক করেছিলেন অক্ষয়। কিন্তু এ দিন সকালে টুইট করে আমির জানিয়েছেন, অক্ষয় ও তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি অনুরোধ করেছিলেন, অক্ষয়ের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। অক্ষয় তার সেই অনুরোধ রেখেছেন।

বলিউডে এটাই প্রথমবার নয়। একই দিনে দুই মহারথীর ছবির মুক্তি থাকলে, একজনের অনুরোধে অন্য জন পিছিয়ে যান। তবে ধুরন্ধর অক্ষয় টুইটে লিখেছেন, ‘তোমার জন্য যেকোনও দিনেই আসতে পারি, আমির। আফটার অল, আমরা তো বন্ধু…’ এটুকু লেখার পরই তিনি যে ‘বাঁকা’ ইমোজিটি দিয়েছেন, তাতেই ধরা পড়েছে ‘বন্ধুত্ব’র আসল সমীকরণ!

অক্ষয়কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। আবার ওই দিনেই অভিনেতার ‘বেল বটম’ মুক্তি পাওয়ার কথা ছিল, যা পিছিয়ে দেওয়া হল এপ্রিলে!

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আমিরের অনুরোধ রাখলেন অক্ষয়

আপডেট সময়: ০৩:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০