ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি: তাপস

  • আপডেট সময়: ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসী নৌকার পক্ষে গণসংযোগ ও ভোট প্রচারণায় জোয়ারে পরিণত করছে। যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি।

রোববার রাজধানীর মতিঝিল নটরডেম কলেজ উত্তর পাশে থেকে ১০ম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নগরবাসীর উদ্দেশ্যে তাপস বলেন, নৌকার পক্ষে গণসংযোগ ও ভোট প্রচারণায় জোয়ারে পরিণত হয়েছে। তাই আমি বলবো আমাকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আমি আগামী ৫ বছর সময় দেব আপনাদের। তিনি বলেন, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হতে চাই। এ জন্য সব নেতাকর্মীদের‌ ঢাকাবাসীর ঘরে ঘরে যেতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। এভাবে আমরা প্রচারণা চালাতে পারলে আগামী পহেলা ফেব্রুয়ারি নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তাপস বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা প্রতারণা চালাবেন। কোনো পথচারী বা মানুষের বিঘ্ন ঘটে এমন কাজ করবেন না। আমরা যত বেশি মানুষের দোরগোড়ায় যে‌তে পারবো ভোটের ব্যবধান তত বৃদ্ধি পাবে।

নির্বাচিত হলে নগরবাসীকে সুন্দর মেট্রোপ‌লিটন শহর উপহার দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আশা করি পহেলা ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নগরবাসী মেয়র হিসেবে যোগ্য প্রার্থীকে বেছে নেবে।

প্রচারণায় অংশ নিয়েছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামালসহ প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি: তাপস

আপডেট সময়: ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০