ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে মতিউর-আনিসুলসহ ৫ জনের আগাম জামিন আবেদন

  • আপডেট সময়: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর মোহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৫ জনের আগাম জামিনের আবেদন করা হয়েছে। অপর চারজন হলেন- কিশোর আলো সম্পাদক আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল।

রবিবার (১৯ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

এ মামলার আসামিরা হলেন— মতিউর রহমান, আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

একইদিন (১৬ জানুয়ারি) মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম উল্লিখিত ১০ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর বিকালে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাতের (১৫) মৃত্যু হয়।

এর ঘটনায় ওইদিন রাতেই মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন নাইমুলের বাবা মজিবুর রহমান। এর পর ৬ নভেম্বর পেনাল কোডের ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ঢাকার আদালতে আরও একটি মামলা করেন মজিবুর রহমান। মামলার অভিযোগে আবরারের মৃত্যুতে প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

এর পর আদালত নালিশি মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নিদেশ দেন। গেল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের পর প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাইকোর্টে মতিউর-আনিসুলসহ ৫ জনের আগাম জামিন আবেদন

আপডেট সময়: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০