ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কাছে আফ্রিদির অনুরোধ

  • আপডেট সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • ১২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : অবশেষে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। তিন ভাগে দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবেন টাইগাররা। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সেখানে ৩টি টি-টোয়েন্টি, ২টি টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলবেন তারা।

এগুলো খেলতে বাংলাদেশকে শক্তিশালী দল পাঠানোর অনুরোধ করেছেন পাকিস্তানের সাব্কে অধিনায়ক শহীদ আফ্রিদি। এক ইউটিউব ভিডিওতে তিনি বলেন, টাইগাররা পাক ডেরায় আসছে। এটা দারুণ খবর। দুই দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এতে উপমহাদেশীয় স্বাদ পাওয়া যাবে।

বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, এটা দারুণ হবে, যদি পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানে আসে বাংলাদেশ। আমি মনে করি, ম্যাচগুলো তীব্র প্রতিযোগিতাপূর্ণ হবে। বিপিএলে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার দেখেছি। বাংলাদেশ এখন ভালো দল। নিজেদের দিনে তারা সবকিছু করতে পারে।

তবে তিন ভাগে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তিনি বলেন, এটা শ্রেয়তর হতো, যদি তিনবারের পরিবর্তে একবারই সফরে আসতো বাংলাদেশ। তবু তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমাদের দেশ ভ্রমণে বাংলাদেশি সমর্থকদের স্বাগত জানাব। আপনারা এখানে আসুন, খেলা উপভোগ করুন।

তথ্যসূত্র: ব্যাটিং উইথ বিমল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাংলাদেশের কাছে আফ্রিদির অনুরোধ

আপডেট সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০