ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণপদক পাচ্ছেন ইবির আট শিক্ষার্থী

  • আপডেট সময়: ১০:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী। প্রতিটি অনুষদের সর্বোচ্চ ফলধারীরা পাচ্ছেন এ পদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানা গেছে।

পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া, কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী খাতুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহবুব আলম, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এ এস এম ইমরান হোসেন ভূঁইয়া, জীব বিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনীন আক্তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের স্নাতক (সম্মান) শ্রেণির সর্বোচ্চ ফলধারীদের প্রদান করা হয়। যেসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়না সেগুলোতে স্নাতকোত্তর ডিগ্রির ফলাফলের ভিত্তিতে প্রদান করা হয়। যদি কারও ফলাফল সমান হয়ে যায়, তবে এসএসসি/এইচএসসি’র ফলাফলের ভিত্তিতে এটি প্রদান করা হয়ে থাকে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

স্বর্ণপদক পাচ্ছেন ইবির আট শিক্ষার্থী

আপডেট সময়: ১০:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০