ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

  • আপডেট সময়: ১০:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। ইউজিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়। ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির মনোনীত শিক্ষার্থীরা হলেন- লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুক, ব্যবসা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রীর এই স্বর্ণপদক প্রদান করে আসছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

আপডেট সময়: ১০:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০