ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবে আসবে ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি!

  • আপডেট সময়: ১০:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : সঞ্জয় দত্ত বলিউডের এক জনপ্রিয় অভিনেতার নাম। বলিউডের খ্যাতো নামা অভিনেতা অভিনেত্রী দম্পতি সুনীল দত্ত ও নার্গিস দত্তের সন্তান। ১৯৮১ সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে ২০০৩ সালে মুক্তি পায় রাজকুমার হিরানীর ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং এই সিনেমার সাফল্যের পর ২০০৬ সালে এই সিরিজের দ্বিতীয় সিনেমা ‘লাগে রাহো মুন্নাভাই’ মুক্তি পায়। ছবিব দুটো প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপরা।

২০০৭ সালে গুঞ্জন ওঠে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে নিয়ে ‘মুন্না ভাই চালে আমেরিকা’ সিনেমা নির্মাণ করবেন হিরানী। কিন্তু পরবর্তী সময়ে তা আলোর মুখ দেখেনি। প্রায় ১৩ বছর পর আবারো দর্শকপ্রিয় এ সিরিজের সিনেমা নির্মাণের ঘোষণা দেন হিরানী। তবে এখনো সিনেমার কাজে হাত দেননি পরিচালক। তাই ‘মুন্নাভাই’-এর ভক্তদের মনে এখন প্রশ্ন কবে আসছে এই সিরিজের তৃতীয় ছবি?

সম্প্রতি সঞ্জয় দত্তর নিজস্ব প্রযোজনা সংস্থার মারাঠি ছবি ‘বাবা’র টেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই মুন্নাভাই পার্ট ৩ কবে আসছে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় দত্তকে। উত্তরে অভিনেতা জানান, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছবিটি যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে এটার কাজ ঠিক কবে শুরু হবে সে বিষয়ে পরিচালক রাজকুমার হিরানিকে প্রশ্ন করলেই ভালো হয়। এই ছবিটির জন্য আপনারা যেভাবে অপেক্ষা করছেন তেমনই আমিও অপেক্ষা করছি।

তাই ‘মুন্নাভাই’ সিরিজের নতুন ছবিটি কবে আসবে এমন প্রশ্নে জবাবে পরিচালক বলেন, আমরা এই সিরিজের তৃতীয় কিস্তি তৈরি করতে চাই। এ নিয়ে অনেক চিত্রনাট্য লেখাও হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় কিস্তির সঙ্গে সেসবের মিল রাখা যায়নি। এখন, আমি মজার কিছু একটা হাতে পেয়েছি। তবে তা নিয়ে আরও লিখতে হবে।

হিরানি এবং অভিজাত জোশি দুজনে মিলে ‘মুন্নাভাই’ সিরিজের গত দুই কিস্তির চিত্রনাট্য লিখেছিলেন। সেই কিস্তি দুটোর সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে হিরানি বলেন সেসময় আমরা দুজনেই নতুন ও সাদাসিধে ছিলাম। যখন ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিটি তৈরি করছিলাম, তখন ভাবতেও পারিনি যে আমরা বলিউডের মূলধারার ছবি বানাচ্ছি।

আমার মাথায় শুধু ছিল- আমি একটি ব্যতিক্রমী সিনেমা বানাচ্ছি। বাণিজ্যিকভাবে এটি সাফল্য লাভ করার পাশাপাশি আমরা বলিউডপ্রেমীদের ভালোবাসা পাই। আমার পরিবারের সদস্য ও বন্ধুরা ছবিটি দেখায় আমি বেশ খুশি হয়েছি।

এখন শুধু সময়ের অপেক্ষা। খুব দ্রুত হয়তো মুন্না ভাইয়ের দর্শক দের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কবে আসবে ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি!

আপডেট সময়: ১০:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯