ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা কম: ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ১০:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আসন্ন ঢাকা দুই সিটি করপোরশন নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভবনা কম বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে নতুন মন্ত্রীরা খারাপ করছে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না, নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা ভালো কাজ করবেন। আমিও নতুন মন্ত্রী হিসেবে একসময় কাজ করেছি, তখনকার কাজও দেখতে পারেন। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে রদবদলের সম্ভাবনা কম।

মন্ত্রিসভায় রদবল রুটিন বিষয় -নিজের আগের বক্তব্যের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না কোনো প্রকার এক্সপানশন বা রিশাফল হবে বলে মনে হয় না। সিটি নির্বাচনের আগে এর সম্ভবনা একেবারেই কম।

তিনি আরও বলেন, ‘তারপরও আমি বলবো- প্রধানমন্ত্রী যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে এমন খবর আমার কাছে নেই।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা কম: ওবায়দুল কাদের

আপডেট সময়: ১০:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০