ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল স্বীকার করলেনও অনুতপ্ত নন ধর্মসেনা!

  • আপডেট সময়: ০৬:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইংল্যান্ড বিশ্বকাপে বাইশ গজেই লড়াইয়ের পাশাপাশি আলোচনায় ছিল বাজে আম্পায়ারিং। বারইবারই আলোচিত-সমালোচিত হয়েছেন আলিম দার কিংবা কুমার ধর্মসেনারা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচও বাদ পড়েনি বিতর্কিত আম্পায়ারিংয়ের হাত থেকে। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের ওভার-থ্রোতে বল বাউন্ডারি ছাড়ালে কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে দেন ৬ রান। আর সেই ১ রান বেশি দেওয়ার কারণেই নিউজিল্যান্ড হেরেছে বলে মত অনেকের।

সেই ভুল সিদ্ধান্তের বিষয়ে এবার মুখ খুলেছেন এই শ্রীলঙ্কান আম্পায়ার। সানডে টাইমসকে ধর্মসেনা বলেছেন, ‘টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়া অনেক সহজ। অনেকে অনেককিছু বলতে পারে। পরে রিপ্লে দেখে আমিও মানছি সিদ্ধান্তে আমার ভুল ছিল। কিন্তু আমাদের তো আর আয়েশ করে মাঠে বসে টিভির রিপ্লে দেখার সুযোগ নেই এবং এ নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। আমি যে তখন একটা সিদ্ধান্ত নিতে পেরেছি, সেজন্য আইসিসি আমার প্রশংসাও করেছে।’

ধর্মসেনা আরও বলেছেন, ম্যাচের আরেক আম্পায়ার মারাইস ইরাসমাসও বলেছেন তাকে ছয় রান দিতে। তার ভাষায়, ‘আইন বলছিল, সিদ্ধান্তের জন্য আমরা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারবো না। সুতরাং, আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে আলোচনা করেছি। যোগাযোগ সিস্টেমের মাধ্যমে অন্য আম্পায়াররা কী বলেছেন সেটা শুনেছি। তারাও তখন টিভি রিপ্লে দেখেননি। সুতরাং, সবকিছু ভেবে চিন্তেই আমি আমার সিদ্ধান্ত দিয়েছি।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভুল স্বীকার করলেনও অনুতপ্ত নন ধর্মসেনা!

আপডেট সময়: ০৬:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯