লোকসমাচার,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামে। এ দুর্ঘটনায় তিন জন আহত হন। আহতরা হলেন নড়াইল সদরের আশরাফুল (৪৮), যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের মেহেদী (৩০) ও ভিটাবল্যা এলাকার মুজিবর (৩২)।
আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে রুমেনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতাদের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগড়া থানার ওসি তদন্ত আমানুল্লাহ-আল-বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















