ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহিতার দুই মামলা প্রিয়ার বিরুদ্ধে

  • আপডেট সময়: ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৮২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে মামলা দুটি দায়ের করা হয়েছে।

আজ রবিবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেওয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। একই অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন ঢাকা বারের কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে দণ্ডবিধি ১২৪ (ক) ধারায় মামলাটি করেন তিনি।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে এসে মামলা করার ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সেদিন তিনি বলেন, ‘আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা করব, আপনারা আমার পাশে থাকবেন।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের অন্তত ২৭ প্রতিনিধিকে গত বুধবার তাঁর ওভাল অফিসে ডেকে পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। ওই সময় দেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চান প্রিয়া সাহা।

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’ তিনি বলেন, ‘এখন সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর হারিয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

রাষ্ট্রদ্রোহিতার দুই মামলা প্রিয়ার বিরুদ্ধে

আপডেট সময়: ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯