ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল নয়াপল্টনে বিএনপি’র সমাবেশের ঘোষণা

  • আপডেট সময়: ০৯:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আলোচিত-সমালোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অ্যাখ্যা দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সমাবশে করবে তারা।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপিতে সাংবাদিকদের এতথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে আজ এক কলঙ্কিত ‘ভোটাধিকার হরণ ও ভোট ডাকাতির ভয়াল রাত’। এই রাতেই ভোটারদের কাছ থেকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীকাল ৩০ ডিসেম্বর ২০১৯- এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে। ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল-কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষে আগামীকাল নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আগামীকাল নয়াপল্টনে বিএনপি’র সমাবেশের ঘোষণা

আপডেট সময়: ০৯:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯