ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নাগরিক হওয়ার জন্য অক্ষয়ের আবেদন!

  • আপডেট সময়: ০৩:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : আপনি কি ভারতীয়? যদি ভারতীয় হন তাহলে আপনার কাছে পাসপোর্ট নেই কেন? নেটিজেনদের এই প্রশ্ন একাধিকবার শুনতে হয়েছে অক্ষয় কুমারকে। ভারতীয় নাগরিক হয়ে কী করে তিনি কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করছেন এতে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের এমন সব প্রশ্নে বেকায়দায় পড়তে হল অভিনেতাকে। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় কবে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন?

উত্তরে অক্ষয় জানালেন, ‘আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি। আমি একজন ভারতীয় কিন্তু সবসময় একজন ভারতীয় হওয়ার প্রমাণ যে এভাবে দিতে হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার স্ত্রী এবং বাচ্চারা ভারতীয়। আমি এখানেই থাকি এবং কর প্রদান করি।’

কানাডা পাসপোর্ট থাকার বিষয়ে অভিনেতা আরও বললেন, ‘ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন আমার ১৪টি ছবি ফ্লপ হয়ে যায়। এরপর আমি বুঝতে পারি আমার আর কিছু হবে না এখানে। আমার এক কাছের বন্ধু থাকেন কানাডায়। সে আমাকে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছিল। এরপর আমি কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করি এবং পেয়েও যাই। কিন্তু আমার ১৫ তম ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হল না। এখানেই থেকে গেলাম। আর পাসপোর্ট পরিবর্তনের বিষয়েও ভাবিনি।’

বর্তমানে মুক্তির অপেক্ষায় অক্ষয়ে ‘গুড নিউজ’ ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী, দিলজিৎ দোসান্থ। ২৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভারতীয় নাগরিক হওয়ার জন্য অক্ষয়ের আবেদন!

আপডেট সময়: ০৩:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯