ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাই হোপকে পাচ্ছে না রংপুর, নজরে শেহজাদ

  • আপডেট সময়: ০৩:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বিপিএলে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে পাচ্ছে না রংপুর রেঞ্জার্স। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে তিনি খেলতে আসতে পারবেন না। হোপের জায়গায় পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ানোর চেষ্টা করছে রংপুর।

অন্যদিকে, রংপুরের কোচের দায়িত্ব পেয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার। কিন্তু দল গোছানোর পর এই কোচ জানিয়ে দিলেন, এবারের বিপিএলে আসবেন না তিনি। রংপুর রেঞ্জার্সের পরিচালক আকরাম খান এই খবরটি নিশ্চিত করেছেন। এটাও জানিয়েছেন, নতুন কোচ হিসেবে রংপুরের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল।

দলে মার্ক ও’ডনেলকে সহায়তা করবেন রংপুরের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক আকরাম খান এবং পরামর্শক হিসেবে থাকবেন হাবিবুল বাশার সুমন।

রংপুর রেঞ্জার্স:
দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিব সাহা

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবী, লুইস গ্রেগরি, ক্যামেরন দেলপোর্ত

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শাই হোপকে পাচ্ছে না রংপুর, নজরে শেহজাদ

আপডেট সময়: ০৩:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯