ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: ০৭:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ৩৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৩টি শতবর্ষী কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে। দেশের ঐতিহ্যবাহী এ কলেজগুলোর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

র্যাংকিংয়ে তিনবার শীর্ষস্থান অধিকারী রাজশাহী কলেজের অডিটরিয়ামে সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এর অধিভুক্ত ১৩টি সরকারি শতবর্ষী কলেজের শিক্ষার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, কলেজ পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৬০টি কলেজকে রাতারাতি একই মানে নিয়ে আসা সম্ভব নয়। তাই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩টি শতবর্ষী সরকারি কলেজকে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে এসব কলেজের শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কলেজগুলোকে কাঙ্খিত লক্ষ্যে উন্নীত করা গেলে দেশের উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে তা বিশেষ ভূমিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

১৩ কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০৭:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯