ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মিন্নি গ্রেপ্তার

  • আপডেট সময়: ১০:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ১৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইন্সে নেয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তার প্রমাণ পাওয়ায় রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সকালে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেছিলেন, মিন্নি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। মামলার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে।

মিন্নির চাচা আবু সালেহ জানান, এক আসামি গ্রেপ্তার হয়েছে। তাকে শনাক্ত করতে মিন্নিকে বাসা থেকে নিয়ে গেছে পুলিশ।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাত শরীফের স্ত্রী মিন্নির ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

অবশেষে মিন্নি গ্রেপ্তার

আপডেট সময়: ১০:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯